Monday, August 17, 2026
বাড়ি রাজ্য গরু চোরকে সেল্টার দিচ্ছে পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

গরু চোরকে সেল্টার দিচ্ছে পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

গরু চোরকে সেল্টার দিচ্ছে পুলিশ, প্রতিবাদে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ এপ্রিল : গরু চোরকে সেল্টার দিচ্ছে পুলিশ। দীর্ঘদিন ধরে বিলোনিয়া থানার পুলিশ বাবুরা গরু চোরের সঙ্গে মিশে আছে। এই অভিযোগ তুলে মঙ্গলবার প্রাকৃতিক দুর্যোগ এড়িয়া বিলোনিয়া দক্ষিণ সোনাইছড়ি ঝরঝরি এলাকায় সড়ক অবরোধ করে গ্রামবাসী। গ্রামবাসীর অভিযোগ প্রতিনিয়ত গ্রাম থেকে গরু চুরি হচ্ছে। অথচ পুলিশ গরু চোরদের পাকড়াও করার উদ্যোগ নিচ্ছে না।

বিষয়টি তাদের সন্দেহ হওয়ায় তারা গত কয়েকদিন দলের লক্ষ্য রাখছিল পুলিশের দিকে, তখন নজরে আসে পুলিশ রাতের বেলা গরু চোরদের সহযোগিতা করে। সোমবার রাতের বেলা ২:২৪ মিনিটে এলাকা থেকে পাঁচ থেকে সাতটি গরু নিয়ে যাওয়ার সময় গরু চোরের গাড়ি পালিয়ে যেতে সহযোগিতা করেছে থানার পুলিশ। এরই প্রতিবাদে মঙ্গলবার তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছে বলে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার। পুলিশ সুপারের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন গ্রামবাসী। পুলিশ সুপারকে গ্রামবাসী বলেন পুলিশ গরু চোরদের কাছ থেকে টাকা খায়। যার কারণে তারা গরু চোরদের পালিয়ে যেতে সহযোগিতা করে। পরবর্তী সময় পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha