Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রাস্তার বেহাল দশা, চরম ক্ষোভ এলাকাবাসীর মধ্যে

রাস্তার বেহাল দশা, চরম ক্ষোভ এলাকাবাসীর মধ্যে

রাস্তার বেহাল দশা, চরম ক্ষোভ এলাকাবাসীর মধ্যে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : "শুধু ট্যাক্স আর ট্যাক্স, আর কাজের বেলা ফুরুত!" ক্ষোভে ফুঁসছে মেলাঘর পৌর এলাকার জনগণ। মেলাঘর পৌরসভা মানেই কি শুধু সাধারণ মানুষের পকেট কেটে কর আদায় করা? নাগরিকদের মৌলিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেন এই উদাসীনতা? এমনটাই প্রশ্ন তুলছেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। পুরসভার এবং নং ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায়, মেলাঘর-সোনামুড়া মূল সড়ক থেকে মাত্র ১০০ মিটারের একটি সংযোগকারী রাস্তার বেহাল দশা। সামান্য এই রাস্তা সংস্কার করার কোনো উদ্যোগ মেলাঘর পৌরসভার নেই বলে অভিযোগ এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, কাদা আর জলের আস্তরণে ঢেকে থাকা এই পথ দিয়ে প্রতিদিন চরম ঝুঁকি বিপদ মাথায় নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। কিন্তু এই বিষয়ে পৌর কর্তৃপক্ষ কিংবা নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর গুরুপদ রায়ের কোনো হেলদোল নেই বললেই চলে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও ভোটের পর কাউন্সিলর গুরুপদ রায় কিংবা পুরসভার কোনো প্রতিনিধির দেখা মেলে না।

রাস্তার এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবার সরাসরি ময়দানে নেমেছে এলাকারপ্রমিলা বাহিনী রাস্তার কাদা-জলে দাঁড়িয়ে এবং চলাচলের পথ অবরোধের রূপ দিয়ে সোচ্চার হয়েছেন স্থানীয় মহিলারা। তাদের স্পষ্ট দাবি অবিলম্বে এই বিপজ্জনক রাস্তাটিসিটি রোডে রূপান্তরিত করতে হবে। দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে মেলাঘর পুরসভার সামনে আরও বৃহত্তর তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।  এখন দেখার, এলাকাবাসীর বিক্ষোভে মেলাঘর পৌরসভার কাউন্সিলর গুরুপদ রায়ের ঘুম ভাঙে কিনা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha