স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ এপ্রিল : নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা ১৯ আমতলী-গোলাঘাটি আসনের রাম পদবাড়ী ভিগুরাম চৌধুরী পাড়ায়। বিজেপি দলের বুথ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এবং মারধর করে বিজেপি কর্মীদের। খবর পেয়ে মন্ত্রী কিশোর বর্মন ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ।
বর্তমানে পরিস্থিতি থমথমে। জানা যায়, শনিবার রাত থেকেই ১৯ আমতলী গোলাঘাটি আসনের রামপদ বাড়ি এডিসি ভিলেজের ৪৫ নম্বর বুথের ভৃগুরাম চৌধুরীপাড়া এলাকায় প্রকাশ্যে তিপরা মথা, পর্দার আড়ালে থাকা সিপিএম দলের যৌথ উদ্যোগে বিজেপি দলের বুথ অফিস পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পাশাপাশি নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মনকে ঘটনাটি জানান। সোনামুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। রবিবার ভোরে মন্ত্রী কিশোর বর্মন ঘটনাস্থলে যান এবং বুথ অফিস পরিদর্শন করেন। দলীয় কার্যকর্তাদের বাড়ি ঘরে গিয়ে তাদের সাথে কথা বলেন।
পরে মন্ত্রী কিশোর বর্মন সংবাদ মাধ্যমের সঙ্গে যখন প্রকাশ করছিলেন তখনই দুষ্কৃতিরা একেবারে প্রকাশ্যে গালিগালাজ করতে থাকে নলছড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন দাসের গাড়িতে আক্রমণ করে। মন্ত্রী কিশোর বর্মনকে ঘিরে ধরে অশ্লীল ভাষায় স্লোগান দিতে থাকে। সংবাদ মাধ্যমের যে সমস্ত লোকজনেরা ঘটনাস্থলে গিয়েছিল তাদেরকেও গালিগালাজ করে এবং হুমকি দেয় যাতে পরবর্তী সময়ে ঐ সমস্ত এলাকায় প্রবেশ না করেন। মন্ত্রী কিশোর বর্মন এই ঘটনার তীব্র নিন্দা জানান। দুর্বৃত্তদের আক্রমণে রবিবার সকাল বেলায় আহত হয়েছেন পশ্চিম দুর্লভ নারায়ন গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান লিটন চক্রবর্তী, যুব নেতা লালবাহাদুর ত্রিপুরা এবং রতন দেববর্মা। এমনটাই অভিযোগ বিজেপি দলের। বুথ সভাপতি বচ্চন দেববর্মা দলের হয়ে কোন রকমের কাজ করতে পারছেন না অর্থাৎ করতে দেওয়া হচ্ছে না এমনটাই অভিযোগ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান