Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য রণক্ষেত্রের চেহারা নিল ২৭ নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের নলছড়ি এলাকা

রণক্ষেত্রের চেহারা নিল ২৭ নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের নলছড়ি এলাকা

রণক্ষেত্রের চেহারা নিল ২৭ নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের নলছড়ি এলাকা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : নির্বাচনের উত্তাপ ছাপিয়ে রণক্ষেত্রের চেহারা নিল ২৭ নং পূর্ব মুহুরীপুর ভুরাতলী কেন্দ্রের নলছড়ি এলাকা। প্রাক্তন বিধায়ক শংকর রায়ের উপস্থিতিতে আয়োজিত বিজেপির এক নির্বাচনী সভায় তিপ্রা মথা সমর্থকদের বিরুদ্ধে অতর্কিতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 বিজেপির অভিযোগ, সভা চলাকালীন মথা সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় এবং ব্যাপক হাঙ্গামা চালায়। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি বিজেপির প্রচার গাড়িটিও; প্রকাশ্য দিবালোকে সেটিকে ভাঙচুর করে চুরমার করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়, আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা।

খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি ঘেরাটোপে প্রাক্তন বিধায়কসহ দলীয় নেতাকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।তবে মন্ত্রী বিকাশ দেববর্মা কমলপুরের বিধায়ক মনোজক কান্তি দেব এর গাড়িতে আক্রমণ করার পর এই প্রচার সজ্জার গাড়িতে হামলা চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই পাহাড়ে নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha