Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য বিজেপি-র বুথ কার্যালয়ে দুষ্কৃতিকারীদের সন্ত্রাস

বিজেপি-র বুথ কার্যালয়ে দুষ্কৃতিকারীদের সন্ত্রাস

বিজেপি-র বুথ কার্যালয়ে দুষ্কৃতিকারীদের সন্ত্রাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : মুখে শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিলেও দলের আভ্যন্তরীণ উগ্রতা কিছুতেই রুখতে পারছে না রাজ্যের অন্যতম আঞ্চলিক দল। বৃহস্পতিবার রাতে চড়িলাম মন্ডলের অন্তর্গত বাতানমুড়া এলাকায় ৮ নং বুথ কার্যালয়ে প্রবেশ করে প্রচার সজ্জা নষ্ট করে দুষ্কৃতিকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, বাতানমুড়ায় বিজেপি -র আট নং বুথ কার্যালয়টি গত কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে।

উদ্বোধনের পর থেকেই বিজেপি কার্যালয়ের উপর লাগাতার থাবা বসাচ্ছে দুষ্কৃতিকারীরা। এরমধ্যে বৃহস্পতিবার রাতের বেলা দুষ্কৃতকারীরা ৮ নং কার্যালয়ে হামলা চালিয়ে বিজেপির প্রচারসজ্জা নষ্ট করে দেয় বলে অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন বিজেপি বুথ কার্যালয়টি নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন যেন নিয়মিত টহলদারি চালায়। শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে এ কথা তুলে ধরেন এলাকার বুথ সভাপতি সঞ্জীব দেববর্মা। তিনি আরো বলেন এলাকায় তিপরা মথার দলীয় কার্যালয় রয়েছে। অথচ দুষ্কৃতিকারীরা এই দলীয় কার্যালয়ে উপর কোনো রকম আঘাত আনছে না। শুধুমাত্র বিজেপি কার্যালয়ের উপর এভাবে আক্রমণ করছে। ফলে সংশয় থাকছে না কারা এই ঘটনা সংঘটিত করছে। যাইহোক, এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার প্রতিবাদ জানাই স্থানীয় বিজেপি কর্মীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha