Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য মশার উপদ্রবে নাজেহাল অবস্থা স্মার্ট সিটির দক্ষিণাঞ্চলের জনগণের

মশার উপদ্রবে নাজেহাল অবস্থা স্মার্ট সিটির দক্ষিণাঞ্চলের জনগণের

মশার উপদ্রবে নাজেহাল অবস্থা স্মার্ট সিটির দক্ষিণাঞ্চলের জনগণের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ এপ্রিল : মশার উপদ্রবে নাজেহাল অবস্থা স্মার্ট সিটির অন্তর্গত বিভিন্ন এলাকার মানুষজন। বিশেষ করে আগরতলা পুর নিগমের দক্ষিণাঞ্চলের অবস্থা অত্যন্ত বেহাল। ৩৮, ৩৯, ৪০ নং ওয়ার্ড এলাকায় দিন রাত ২৪ ঘন্টা মশার উপদ্রবে এতটাই বেড়ে গেছে যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় কর্পোরেটার শম্পা চৌধুরী, অভিজিৎ মন্ডল, অলক রায় থেকে শুরু করে যারা এই এলাকাগুলোর দায়িত্বে রয়েছেন তাদের তরফ থেকে মশা দমনে ইতিবাচক কোনরকম ভূমিকা নেই। মশার যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়ছে জনগণ।

বিগত দিনে দেখা যেত এলাকার অলিগলিতে এবং বাড়ি ঘরে এন্ট্রি লাভা স্প্রে দিয়ে মশা দমন থেকে মানুষকে রক্ষা করার জন্য নিগম কর্তৃপক্ষ ভূমিকা নিতে। কিন্তু গত কয়েক বছর ধরে হয়তো সেটা ভুলে গেছেন বর্তমান বিজেপি পরিচালিত পুর নিগম কর্তৃপক্ষ। স্প্রে দিলেও স্থানীয় বাজার হাটের সামনে কিছু ড্রেনে স্প্রে দিয়ে দায়িত্ব থেকে খালাস। কিন্তু এই এলাকাগুলোর মধ্যে মানুষের বসবাস করা বর্তমানে কষ্টকর হয়ে উঠছে।

দিনের বেলাও মশারি ঝুলিয়ে ঘরে থাকতে হচ্ছে তাদের। একইসঙ্গে মাছির উপদ্রব রয়েছে এলাকায়। স্থানীয় কর্পোরেটর অর্থাৎ কাউন্সিলররা শুধুমাত্র শাসকদলের বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন নিয়েই ব্যস্ত। জনগণের জন্য ন্যূনতম দায়িত্বটুকু পালন করা যে কতটা প্রয়োজন একজন জন প্রতিনিধি হিসেবে ভুলে যাচ্ছেন তারা। সঠিক সময়ে নির্বাচন হলে আগামী কয়েক মাস পরেই আগরতলা পুর নিগমের নির্বাচন। প্রাতঃভ্রমনে বের হয়ে মশার উপদ্রব থেকে মানুষের মনে হচ্ছে আর কয়েক মাস পরেই নির্বাচন। অবিলম্বে মশা দমনে যদি মেয়র কর্পোরেটরদের নির্দেশ না দেন তাহলে হয়তো এর প্রভাব পড়তে পারে সরাসরি শাসকদলের ভোট ব্যাংকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha