স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ :গভীর জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ। ঘটনা বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার থানাধীন খাদেরনাল এলাকায়। বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার থানার পুলিশ একটি গোপন সূত্রের সংবাদ মোতাবেক খেদারনাল এলাকায় তল্লাশি চালায়।
তল্লাশী অভিযানে গভীর জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। দেশি বন্দুক টিকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসা হয়। তবে কে বা কাহারা এ বন্দুকটি গভীর জঙ্গলে রেখে গেছে তার কোন হদিস পাওয়া যায়নি। এদিকে এডিসি নির্বাচন যখন দোড়গোড়ায়, তখন জঙ্গল থেকে দেশি বন্দুক উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকার লোকজন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান