Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য দেনাপাওনা ঘিরে আক্রান্ত

দেনাপাওনা ঘিরে আক্রান্ত

দেনাপাওনা ঘিরে আক্রান্ত

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :দোকান বাকি ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে রক্তাক্ত করলো এক ব্যক্তিকে। ঘটনা খোয়াই রামচন্দ্র ঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার মুদির দোকানের মালিক সুমঙ্গল দাসের ছেলে পাপন দাস দুই তিন সাঙ্গ-পাঙ্গ মিলে ৫০০ টাকা দোকানের বকেয়া টাকার জন্য এই এলাকার মানিক ঋষি দাস নামে এক ব্যক্তিকে প্রচন্ড মারধর করেন। ফলে তার একটি পা ভেঙ্গে গেছেন।

 আরো অভিযোগ, পাপন দাস এবং তার সাঙ্গোপাঙ্গরা মিলে হুমকি দেয়, পুলিশে মামলা করলে প্রাণে মেরে ফেলবে। গুরুতর আহত মানিক ঋষি দাস আরো জানান পরিবারের একমাত্র রোজগারের উৎস হলেন তিনি। এই ঘটনায় গোটা পরিবারটি না খেয়ে মরার উপক্রম হবে। গোটা বিষয়টি নিয়ে মামলা করবেন বলে জানিয়েছেন মানিক ঋষি দাস। এখন দেখার বিষয় পুলিশ দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha