স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১৫ আগস্ট :সিমনার ব্রহ্মকুন্ডে
কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। হরির লুট চুনোপুঁটি নেতৃত্বের। হাতে-নাতে আটক ইট
বোঝাই গাড়ি। অভিযোগ, মোহনপুর মহকুমাধীন সিমনা বিধানসভায় পর্যটন দপ্তরের উদ্যোগে ব্রহ্মকুন্ড
শিব বাড়ির মাঠে কোটি কোটি টাকার প্রকল্পে চলছে দুর্নীতি, সরকারি সম্পদের হরির লুট
চলছে। মোটা অংকের বিনিময়ে দপ্তরের বাবুরা চোখে পট্টি পড়ে রয়েছে, তাই কোন তদন্ত নেই
বলে এলাকায় কান পাতলে শোনা যায়। ফলে কাজে ধরা পড়ছে অনিয়ম। ১৪ ফেব্রুয়ারি ব্রহ্মকুণ্ড
শিববাড়ির পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজের স্থান থেকে দুই দিনে আট গাড়ি ইট বিক্রি
হয়ে গেছে অন্যথায়।
স্থানীয় শাসকদলের এক চুনোপুটি নেতার নাম সামনে এসেছে।
পঞ্চবটি বাজার সংলগ্ন এক বাড়িতে এক গাড়ি ইট এবং ব্রহ্মকুণ্ড গ্রামের এক বাড়িতে দু-গাড়ি
ইট, পাশাপাশি ব্রহ্মকুন্ড কলোনির এক বাড়িতে দু-গাড়ি ইট পাঠানো হয়েছে বলে অভিযোগ।
তিপরা মথার নেতৃত্ব জানান, দুদিন পর্যবেক্ষণ করে সত্যতা পাওয়ার পর আজ হাতেনাতে ইট
বুঝাই গাড়ি তারা ধরে ফেলে। কাজে নিয়োজিত ড্রাইভার রাজা বণিক এবং কাজের সাইড ম্যানেজার
কৌশিক দাস স্বীকার করে তারা ইটগুলি বাইরে বিক্রি করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে পর্যটন
কেন্দ্রের নির্মাণের কাজে নিয়োজিত ইট গুলি কি করে বাইরে বিক্রি করা হচ্ছে। তিপ্রা
মথা দলের স্থানীয় নেতৃত্ব সুন্দর টিলা থানায় ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে
পুলিশ অভিযোগের সত্যতা পান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান