Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য মানসিক ভারসাম্যহীন মেয়ে ধর্ষণের শিকার

মানসিক ভারসাম্যহীন মেয়ে ধর্ষণের শিকার

মানসিক ভারসাম্যহীন মেয়ে ধর্ষণের শিকার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :  মানসিক ভারসাম্যহীন মেয়ে ধর্ষণের শিকার। অভিযোগ প্রাপ্তবয়স্ক এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা রাজধানীর পশ্চিম ভুবনবন এলাকায়। পশ্চিমা মহিলা থানার পুলিশ অভিযুক্তকে আটক করেছে। পশ্চিম মহিলা থানার ওসি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান পশ্চিম ভুবনবন এলাকার এক বয়স্ক মহিলা মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে বুধবার বিকালে পশ্চিম মহিলা থানায় আসেন।

এই মহিলা অভিযোগ করেন তার পাশের বাড়ির এক বয়স্ক লোক তাকে বাড়িতে একাকীত্বের সুযোগ নিয়ে তার মেয়েকে ধর্ষণ করেছে। অভিযোগ পাওয়ার পর রামনগর ফাঁড়ির সহায়তা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha