Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন

ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন

ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৫ সালের  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থাকে দশম স্থানাধিকারী ও পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের মধ্যে ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরনী অনুষ্ঠান করা হয়।

 রাজধানীর সুকান্ত একাডেমীর অডিটোরিয়ামে হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনা রানী সরকার, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ দপ্তরের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন যাদের পরিবারে বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে তাদের পরিবারের ছেলেমেয়েরা যদি ডাক্তারি করতে চায় এবং তপশিলি জাতি শংসাপত্র থাকে তাহলে সরকার প্রতি বছর ৪ লক্ষ টাকা করে সহযোগিতা করছে। সর্বমোট ২১ লক্ষ ৯০ হাজার টাকা সেইসব ছাত্রছাত্রীদের জন্য প্রদান করছে সরকার।

 একই সঙ্গে কেউ যদি শিক্ষক হতে প্রত্যাশা নিয়ে বি এড কোর্স বা ডিএলএড কোর্স করতে চায় তাহলে তাদের জন্যও সরকার নির্ধারিত অর্থ ব্যয় করছে। ছাত্র-ছাত্রীরা এই বিষয়ে অবগত হতে আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha