Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য বেপরোয়া গাড়ির যন্ত্রণায় রাস্তায় নামল জনতা

বেপরোয়া গাড়ির যন্ত্রণায় রাস্তায় নামল জনতা

বেপরোয়া গাড়ির যন্ত্রণায় রাস্তায় নামল জনতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ মার্চ :  বেপরোয়া গতিতে চলা যান সন্ত্রাসে অতিষ্ঠ যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের রাস্তার সাধারণ মানুষ। বৈদ্যবাড়ী এলাকায় দ্রুত গতিতে চলা দশ চাকার একটি ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী। ঘাতক ওই ট্রিপার গাড়িটি দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায়। যদিও এলাকাবাসীরা ওই ঘাতক গাড়িটির পিছু ধাওয়া করে অমরপুর পাহাড়পুর এলাকায় গিয়ে ট্রিপার গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।

 কিন্তু ঘাতক ট্রিপার গাড়িটি অমরপুরের এক বিত্তশালী কন্টাক্টরের হওয়ার সুবাদে পুলিশ গাড়ির বিরুদ্ধে কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করে ঘটনাটি মীমাংসা করানোর জন্য দুর্ঘটনায় আহত মহিলার পরিবারের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ। এলাকাবাসীদের অভিযোগ এমনিতেই যতন বাড়ী থেকে করবুক যাতায়াতের রাস্তার অবস্থা খুবই খারাপ। তারমধ্যে প্রতিদিন বেশ কিছু বড় বড় ট্রিপার গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ভাঙ্গা রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে। দশ চাকা বিশিষ্ট গাড়িগুলি দ্রুত গতিতে ছুটার ফলে ছোট যানবাহন নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষদের যেমন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে, সেই সাথে জরাজীর্ণ রাস্তাটিরও অবস্থা আরো বেহাল হয়ে উঠছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha