স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে সফরের ১৫ দিন পর রাজ্য সফরে আসতে চলেছেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ। তিনি দুদিনের রাজ্য সফরে আসছেন আগামী ৭ মার্চ দুপুরে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার। তিনি বলেন একাধিক কর্মসূচি হাতে নিয়ে উপরাষ্ট্রপতি রাজ্য সফরে আসছেন। সাত মার্চ এবং ৮ মার্চ দুদিনের সফরে তিনি ত্রিপুরা সফর করবেন। এর মধ্যে রয়েছে মাতাবাড়িতে যাবেন উপরাষ্ট্রপতি। এলবার্ট পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে ৮ই মার্চ রবিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ তম সমাবর্তন উৎসবে যোগ দেবেন তিনি। পাশাপাশি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত লাখপতি দিদিদের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে লাখপতি দিদিদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি তাদের জিনিসগুলি ঘুরে দেখবেন। উপরাষ্ট্রপতির সফরের আগে সমস্ত প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের উপস্থিত ছিলেন জেলা স্তরের সমস্ত আধিকারিক। নিরাপত্তার বিষয় খতিয়ে দেখা হয়। সব ধরনের নিরাপত্তার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। পাশাপাশি আগরতলা শহর যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় সেদিক ও প্রশাসনিক ভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিমানবন্দর থেকে উপরাষ্ট্রপতি গাড়ি দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলেও সূত্রে খবর রয়েছে। শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান