স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : অফার লেটার জমা দেওয়ার পরেও চাকরিতে যোগ দেওয়ার জন্য ডাক পাচ্ছে না নতুন করে নিযুক্ত হওয়া শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান গত ২৪ নভেম্বর তাদের অফার লেটার দেওয়া হয়েছে টি.আর.বি.টি -র পক্ষ থেকে।
সংশ্লিষ্ট দপ্তরের নিয়ম অনুসারে ৮ ডিসেম্বর তারা অফার লেটার তুলে দিয়েছেন। অথচ তিন মাসে তাদের চাকরিতে যোগদান পর্বের দিনক্ষণ দেয়নি দপ্তর। তারা জানান মোট ১০৬ জন ফিজিক্যাল এডুকেশনের জন্য দপ্তর নিয়োগ করেছে। অথচ চাকরিতে যোগ দেওয়ার জন্য দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হচ্ছে না। তাই তাদের দাবি অবিলম্বে তাদের যেন চাকরিতে যোগ দেওয়ার জন্য জয়নিং লেটার দেওয়া হয়। পরবর্তী সময় দপ্তরের যুগ্ম অধিকর্তার সঙ্গে তারা সাক্ষাৎ করেন। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান