Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য রেশন ডিলারদের এক ছাতার নিচে আসতে আহ্বান মন্ত্রীরর

রেশন ডিলারদের এক ছাতার নিচে আসতে আহ্বান মন্ত্রীরর

রেশন ডিলারদের এক ছাতার নিচে আসতে আহ্বান মন্ত্রীরর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর :রবিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সদর এএমসি কমিটির উদ্যোগে অষ্টম ত্রৈ বার্ষিক সম্মেলন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর হরিগঙ্গা বসাক রোড স্থিত সমিতির প্রধান কার্যালয়ে এ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।

 মন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন, রক্তদানের চেয়ে মহৎ কোন গান হতে পারে না। একজন ব্যক্তির রক্ত দিয়ে তিন থেকে চারজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়। তারা নতুন করে জীবন ফিরে পায়। এর চেয়ে বড় কোন মহৎ কাজ পৃথিবীতে নেই। বিজ্ঞানীরা চেষ্টা করেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। এবং এই রক্ত দিয়ে শুধু নিজেকে সহযোগিতা নয়, অন্যকেও সহযোগিতা করা যায়। মন্ত্রী রেশন ডিলারদের প্রসঙ্গে বলেন, রাজ্যে ২০০০ এর উপর রেশন শপ রয়েছে। আগরতলা পৌর নিগমের মধ্যে ২৫৭ টি রেশন শপ রয়েছে। সকলকে এক ছাতার নিচে আসতে হবে বলে জানান মন্ত্রী। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন তিনি। রক্তদাতা দের অভিনন্দন জানিয়ে এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান উপস্থিত সকলে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha