Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য নবরূপে সজ্জিত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

নবরূপে সজ্জিত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

নবরূপে সজ্জিত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে নবরূপে সজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। রবিবার বিকেলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জামাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে, গোমতী জেলা শাসক সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

সরজমিনে মাতাবাড়ি পরিদর্শন করেন। তারপর মায়ের মন্দিরে পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী। জানা যায়, মুখ্যমন্ত্রী এদিন সবকিছু সরজমিনে দেখে বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে কথা বলবেন। তারপর দিল্লি থেকে প্রধানমন্ত্রীর মন্ত্রক জানিয়ে দেবেন আগামী কত তারিখ প্রধানমন্ত্রী হাত ধরে উদ্বোধন হবে নবরূপে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। উল্লেখ্য, ২০১৮ সালে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের আওতায় এনে মন্দিরকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছেন। ইতিমধ্যে কাজ প্রায় শেষ। মায়ের মন্দিরের উপরের সবটা অংশ নতুন ভাবে সাজানো হয়েছে। নিচে ব্যবসায়ীদের জন্য দোকান করার জন্য নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ সেজে উঠেছে। মন্দির ও মন্দিরের বাহিরে নতুন ভাবে রঙের কাজ প্রায় শেষের পথে। নতুন করে আলোকে সাজিয়ে তোলার কাজ চলছে। অর্থাৎ মায়ের মন্দির নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ প্রায় শেষের পথে। খুব সম্ভবত চলতি মাসেই উদ্বোধন হতে পারে নবরূপে মায়ের মন্দির।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha