Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য দিবালোকে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় চাঞ্চল্য!

দিবালোকে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় চাঞ্চল্য!

দিবালোকে বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টায় চাঞ্চল্য!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : রবিবার দুপুরে কৈলাসহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় দশ-বারো জন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে দেখতে পায় তারা।

ঘটনাটি নজরে আসতেই স্থানীয়রা বাধা দেন। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে তাদের লক্ষ্য করে বোতল ছোড়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ অনুপ্রবেশকারীদের ভাগাতে সক্ষম হয়। এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করছে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে দাবী জানান এলাকাবাসী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha