Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য তীর্থ ভ্রমণে গিয়ে নিখোঁজ মহিলা

তীর্থ ভ্রমণে গিয়ে নিখোঁজ মহিলা

তীর্থ ভ্রমণে গিয়ে নিখোঁজ মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৭ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া মহকুমা থেকে তীর্থ ভ্রমণে গিয়ে নিখোঁজ এক বৃদ্ধ মহিলা। তেলিয়ামুড়া থানাধীন রাজনগর এলাকার বাসিন্দা গীতা দাস। বয়স আনুমানিক ৫৫ বছর। গীতা দাসের একমাত্র ছেলে কৃষাণ দাস মা ও ওনার একমাত্র মেয়েকে নিয়ে তীর্থ ভ্রমণে যান ৬ আগস্ট। হরিদ্বার, কেদারনাথ ঘুরার পর তারা ১৩ আগস্ট বৃন্দাবন পৌঁছান। ১৪ আগস্ট বৃন্দাবন ইস্কন মন্দিরে যান তারা।

সেখানে প্রসাদ খাবার পর কৃষাণ দাস তার মা গীতা দাসকে হারিয়ে ফেলেন। কৃষাণ দাস জানান স্থানীয় স্থানায় গিয়ে তিনি মিসিং ডায়েরি করেছেন। তিনি নিজেও ১৪ থেকে ১৫ দিন ধরে মাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু কোথাও মায়ের হদিশ পান নি। কৃষাণ দাস রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট করজোড়ে আবেদন জানান সে যেন তার মাকে ফিরে পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha