Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য সি আই টি ইউ -র বিক্ষোভ মিছিল

সি আই টি ইউ -র বিক্ষোভ মিছিল

সি আই টি ইউ -র বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ আগস্ট : কেন্দ্র এবং রাজ্য সরকার শ্রমিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। একের পর এক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে সরকার বলে অভিমত সি আই টি ইউ -র। তাই নির্মাণ ক্ষেত্র সহ শ্রমজীবীদের অধিকার রক্ষা করা, শ্রমিকদের মজুরি ন্যূনতম ২১ হাজার টাকা করা, মহিলা শ্রমিকদের কর্মস্থলে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, নির্মাণ ক্ষেত্রে সরকারি কাজের সুযোগ বৃদ্ধি করা সহ ১৩ দফা দাবিতে সি আই টি ইউ -র পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

শহরের ওরিয়েন্ট চৌমহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত সি আই টি ইউ রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, পূবর্তন সরকারের আমলে শ্রমিকদের স্বার্থে দাবি করতে হতো না। সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করত। কিন্তু বর্তমান সরকারের আমলে গত সাড়ে চার বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার বিষয়টি সরকার মাথায় আনছে না। শ্রমিকদের স্বার্থে কোন কাজ করার উদ্যোগ নিচ্ছে না কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু বিগত দিনে বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের নির্মাণ শ্রমিকরা বিভিন্ন সরকারি ভবন নির্মাণে কাজ পেতেন, বর্তমান সরকারের আমলে কোন কাজ নেই বলে সরকারের তীব্র সমালোচনা করেন শ্রী দত্ত। পরে একটি প্রতিনিধি দল শ্রমিকদের স্বার্থে ১৩ দফা দাবি সনদ শ্রম দপ্তরের কমিশনারের কাছে তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha