Friday, August 21, 2026
বাড়ি রাজ্য আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে থানা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত রাজ্য পুলিশের মহা নির্দেশক

আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে থানা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত রাজ্য পুলিশের মহা নির্দেশক

আইন-শৃঙ্খলা খতিয়ে দেখতে থানা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত রাজ্য পুলিশের মহা নির্দেশক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ আগস্ট : উদয়পুর মহকুমা আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত রাজ্য পুলিশের মহা নির্দেশক জি. এস. রাও।

এদিন ভারপ্রাপ্ত ডিজিপি আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। পরিদর্শনকালে তিনি দুই থানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং থানার সামগ্রিক কার্যক্রম, পুলিশি পরিষেবা, মামলার অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি পুলিশ আধিকারিক কর্মীদের সঙ্গে বৈঠক করে সাধারণ মানুষের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, পুলিশের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়া। মানুষের সমস্যা দ্রুত শুনে তার সমাধানের জন্য পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে ড্রাগসের বিরুদ্ধে অভিযান, মহিলা সংক্রান্ত সমস্যা এবং আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজকে নেশামুক্ত করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha