Friday, August 14, 2026
বাড়ি জাতীয় শুভেন্দুর আপ্ত-সহায়ক খুনে উত্তপ্ত রাজনীতি, , তদন্ত ও শান্তির দাবিতে সরব কংগ্রেস

শুভেন্দুর আপ্ত-সহায়ক খুনে উত্তপ্ত রাজনীতি, , তদন্ত ও শান্তির দাবিতে সরব কংগ্রেস

শুভেন্দুর আপ্ত-সহায়ক খুনে উত্তপ্ত রাজনীতি, , তদন্ত ও শান্তির দাবিতে সরব কংগ্রেস

কলকাতা, ৭ মে (হি. স.) :​বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের খুনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস।​প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের আগে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে ভোটের বিভিন্ন দফা এবং ফল ঘোষণার পরবর্তী সময় — সব ক্ষেত্রেই রাজ্যে হিংসার আবহ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, এই ‘রক্তের হোলি’ অবিলম্বে বন্ধ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।​বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্ব যেহেতু ভারতের নির্বাচন কমিশনের হাতে, তাই অশান্ত পরিবেশের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কমিশনের। কংগ্রেসের মতে, নির্বাচনের মাধ্যমে মানুষের রায় প্রকাশ পেলেও চলমান হিংসা সেই রায়কে প্রকারান্তরে অসম্মান করছে।​শান্তি ও অহিংসার আদর্শের কথা উল্লেখ করে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের সর্বত্র সর্বদলীয় শান্তি বৈঠক আয়োজনের আবেদন জানিয়েছে প্রশাসনের কাছে। তাঁদের দাবি, দ্রুত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।​ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানউতোর বাড়ছে, এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha