Friday, August 14, 2026
বাড়ি জাতীয় 'অপারেশন সিঁদুর' সশস্ত্র বাহিনীর সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল : প্রধানমন্ত্রী

'অপারেশন সিঁদুর' সশস্ত্র বাহিনীর সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল : প্রধানমন্ত্রী

'অপারেশন সিঁদুর' সশস্ত্র বাহিনীর সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ‘অপারেশন সিঁদুর’ অভিযানের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই দেখা গেল একে একে প্রোফাইলের ছবি বদলে ফেলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ অন্যান্য মন্ত্রীরা। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "এক বছর আগে, আমাদের সশস্ত্র বাহিনী 'অপারেশন সিঁদুর'-এর সময় অতুলনীয় সাহস, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্প প্রদর্শন করেছিল। পহেলগামে নিরীহ ভারতীয়দের ওপর হামলা করার দুঃসাহসীদের তাঁরা উপযুক্ত জবাব দিয়েছিল। সমগ্র দেশ আমাদের বাহিনীকে তাঁদের বীরত্বের জন্য স্যালুট জানায়।"

প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় প্রতিক্রিয়া এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় এক অটল অঙ্গীকারকে প্রতিফলিত করেছিল। এটি আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি এবং সমন্বিত শক্তিকেও তুলে ধরেছিল। একই সঙ্গে, এটি আমাদের বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান ঐক্য প্রদর্শন করেছে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতার জন্য ভারতের প্রচেষ্টা আমাদের জাতীয় নিরাপত্তায় যে শক্তি এনেছে, তা তুলে ধরেছে। আজ, এক বছর পরেও, সন্ত্রাসবাদকে পরাজিত করতে এবং এর সহায়ক পরিবেশকে ধ্বংস করার সংকল্পে আমরা আগের মতোই অটল রয়েছি।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha