Friday, August 14, 2026
বাড়ি রাজ্য চলতি সপ্তাহের মধ্যেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফলের সম্ভাবনা

চলতি সপ্তাহের মধ্যেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফলের সম্ভাবনা

চলতি সপ্তাহের মধ্যেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফলের সম্ভাবনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে :আগামী ৯ মে মধ্যে প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান গত বছর ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। কিন্তু এই বছর এডিসি নির্বাচন ও গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে উত্তরপত্র মূল্যায়নে একটু সময় বেশি লেগেছে। যার কারনে এই বছর ৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা যায় নি। তবে ৯ মের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha