Friday, August 14, 2026
বাড়ি রাজ্য অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করতে পারছে না মা-বাবা, সহযোগিতা চাইলে মুখ্যমন্ত্রীর

অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করতে পারছে না মা-বাবা, সহযোগিতা চাইলে মুখ্যমন্ত্রীর

অর্থের অভাবে সন্তানের চিকিৎসা করতে পারছে না মা-বাবা, সহযোগিতা চাইলে মুখ্যমন্ত্রীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ মে : মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিব্যাঙ্গজন সন্তানের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানান এক অসহায় মা বাবা। তাদের একমাত্র আট বছরের কন্যা আয়েশা দেববর্মা দিব্যাঙ্গজন। সে হাঁটতে পারে না এবং কথাও বলতে পারে না। তার চিকিৎসার জন্য বাড়িঘর, জমি সব বিক্রি করে দিয়েছেন। এখন নিরুপায় হয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাহায্য চেয়েছেন অসহায় মা-বাবা।

তারা জম্পুইজলা ব্লকের চিকনছাড়া ভিলেজের বাসিন্দা। অসহায় পিতা ফিরোজ দেববর্মা জানান, সর্বস্ব দিয়ে মেয়েকে সুস্থ করে তুলতে পারেননি। বহু চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত মেয়েকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। কারণ মেয়ের আধার কার্ড নেই। কিছু সমস্যার কারণে আধার কার্ডটি পর্যন্ত করতে পারছে না অসহায় মা-বাবা। যার কারণে সরকারিভাবেও কোন সহযোগিতা মিলছে না তাদের। তিনি এ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চান, মেয়ের চিকিৎসার জন্য তিনি যেন সহযোগিতা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha