Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য দেশ বিরোধী কার্যকলাপ শাসক দলের প্রধানের, মারধর করে জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়ার চেষ্টা বলে অভিযোগ

দেশ বিরোধী কার্যকলাপ শাসক দলের প্রধানের, মারধর করে জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়ার চেষ্টা বলে অভিযোগ

দেশ বিরোধী কার্যকলাপ শাসক দলের প্রধানের, মারধর করে জাতীয় পতাকা উত্তোলন করতে না দেওয়ার চেষ্টা বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট :স্বাধীনতা দিবস গোটা দেশবাসীর। রাজনৈতিক রং যার যার তার তার। কিন্তু দেশ সবার। দেশের জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সকলের কর্তব্য। কিন্তু বাহুবালিরা সরকারকে কুলুষিত করার কোনরকম কৌশল বাদ দিচ্ছে না। অত্যন্ত নিন্দনীয় ঘটনা সংঘটিত হলো ৮০ তম স্বাধীনতা দিবসে শাসক দল দ্বারা।

শুক্রবার এই শাসক দলের বিরুদ্ধে রক্তদান শিবিরে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ডুকলি মহকুমায়, এর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাম প্রধান জাতীয় পতাকা উত্তলনে বাঁধা দিয়ে স্বাধীনতা দিবস ও ভারতের জাতীয় পতাকারই অপমান করছেন। ঘটনা শনিবার সকাল ৭ টার নাগাদ। এদিন সিপিআইএম -এর উদ্যোগে উওর কলমচৌড়া স্থিত দলের ভাঙ্গা দলীয় কার্যালয়ের সামনেই ৮০ তম স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা তুলতে গেলে বিজেপি-র গ্রাম প্রধান বাপন সরকারের নেতৃত্বে এক দল দুষ্কৃতি বাঁধা দেয় বলে অভিযোগ। আক্রান্ত হন অঞ্চল কমিটির সম্পাদক নির্মল সরকার, বিজয় ভূষণ সরকার, যুব নেতা চন্দ্রন সরকার সহ আরো অনেকে। অভিযুক্তরা হলেন, অভিজিত সরকার, কান্তি সরকার, রাম কৃষ্ণ সরকার উরফে টেম্পা সহ আরও কয়েকজন। স্বাধীন ভারতে স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়েও বিরোধী সমর্থিতদের বাঁধা দেওয়ায় ছিঃ ছিঃ রব এলাকায়। কতটা নিচে নামলে প্রধান এবং তার সাঙ্গোপাঙ্গরা এ ধরনের কার্যকলাপ করতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha