স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১৫ আগস্ট :৮০ তম স্বাধীনতা
দিবস ও কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যে'র জন্মশতবর্ষ উপলক্ষ্যে রামনগর অঞ্চল কমিটির
ছাত্র-যুবদের যৌথ উদ্যোগে শনিবার মেলার মাঠ ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন
করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও বিরোধী দলনেতা জিতেন্দ্র
চৌধুরী সহ অন্যান্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন যে অর্থে স্বাধীনতা
আন্দোলনের জন্য লড়াই হয়েছিল, তার সমস্যা স্বাধীনতার ৮০ বছরেও নিরসন হয়নি।
বরং দেশের দারিদ্রতা
এবং বেকারত্ব গত ১২ বছরে বেড়ে চলেছে। তাই আগামী দিন বেকারী মুক্ত এবং দারিদ্র্যতা
মুক্ত দেশ গড়তে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই স্বাধীনতার সার্থকতা আসবে
বলে অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিনের আয়োজিত রক্তদান
শিবির ঘুরে দেখেন তিনি। রক্তদাতা দের শুভেচ্ছা জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান