Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ১২ বছরে দেশে আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে : মুখ্যমন্ত্রী

১২ বছরে দেশে আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে : মুখ্যমন্ত্রী

১২ বছরে দেশে আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট :শনিবার ৮০ তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক জি কে রাও।

এদিন কুচকাওয়াজে অংশ নেয় একাধিক প্ল্যাটুন। এর মধ্যে রয়েছে ত্রিপুরা পুলিশ, টি এস আর, আসাম রাইফেলস, সিভিল ডিফেন্স, এন সি সি, এন এস এস সহ বিভিন্ন প্ল্যাটুন। রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীর বিষয়ে তুলে ধরেন। লিখিত ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর গত ১২ বছরে দেশে আর্থ সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে।

চার ট্রিলিয়ন ডলারের বেশি জিডিপি নিয়ে আজকের ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সাবকা প্রয়াসের মূলমন্ত্রকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে। দেশের দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগ শিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে। জনকল্যাণমুখী শাসনব্যবস্থার মাধ্যমে এই স্বল্প সময়ে দেশের ২৫ কোটির বেশি মানুষকে দারিদ্র সীমার উপর তুলে আনা সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এদিন পুলিশ পদকও তুলে দেন। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মন্ত্রীসভার বিভিন্ন সদস্য, জনপ্রতিনিধি, সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষ লগ্নে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক নৃত্য এবং সংগীত পরিবেশন করেন।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha