স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১৫ আগস্ট :প্রশাসনিক চূড়ান্ত
অবহেলার কারণে সাব্রুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে
অসুস্থ বহু ছাত্র-ছাত্রী। অতিরিক্ত গরমের কারণে এই ঘটনা বলে ধারণা করা হচ্ছে। জানা
যায়, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাব্রুম মহকুমায় আয়োজিত অনুষ্ঠানে কুচকাওয়াজে
অংশগ্রহণ করতে এসে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই ঘটনা সংঘটিত হয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে
তাদের দ্রুত উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে
যাওয়ার পর চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
এদিকে ঘটনাকে
কেন্দ্র করে অনুষ্ঠানে সাময়িকভাবে উদ্বেগের পরিবেশ তৈরি হয়। তবে দ্রুত চিকিৎসার ব্যবস্থা
করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। প্রচণ্ড গরমের মধ্যেও স্বাধীনতা দিবসের
কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করার চেষ্টা করেন। প্রশাসনের
পক্ষ থেকেও অসুস্থদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন ৩৯ মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, মহকুমা শাসক সুমন রক্ষিত, প্রাক্তন বিধায়ক
শংকর রায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান