স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১৫ আগস্ট :রাজ্যবাসীকে ৮০
তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি শনিবার
সকালে রাজধানীর সার্কিট হাউস গান্ধী মূর্তিতে, গান্ধীঘাট স্থিত গান্ধীবেদীতে এবং এলবার্ট
এক্কা পার্কে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,
ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ। এবং সবচেয়ে বেশি যুবক ভারতে
রয়েছে।
এই দেশকে আগামী
দিন বিকশিত ভারতের জন্য এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল
ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। এদিন এক
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান