Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট :নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যজুড়ে পালন করা হলো ৮০ তম স্বাধীনতা দিবস। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন সকালে নিজ সরকারি বাসভবনে এবং নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন। তারপর জাতীয় সংগীত পরিবেশন করে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তাঁর দপ্তরের আধিকারিক ও কর্মীরা।

পরে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ একটা বিশেষ দিন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ১৭ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে। নতুন প্রজন্ম যাতে স্বাধীনতা সম্পর্কে অবগত হয় এবং শহীদদের প্রতি যেন শ্রদ্ধাবোধ জাগ্রত হয় তার জন্য অবহিত করতে হবে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকার উত্তোলন করেন। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। প্রদেশ বিজেপি সভাপতি আশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশকে সুরক্ষিত রাখতে আহ্বান জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha