Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য যথাযথ মর্যাদার সঙ্গে সারা রাজ্যে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস

যথাযথ মর্যাদার সঙ্গে সারা রাজ্যে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস

যথাযথ মর্যাদার সঙ্গে সারা রাজ্যে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট :সারা রাজ্যের সঙ্গে যথাযথ মর্যাদায় শান্তিরবাজার মহকুমা ভিত্তিক ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপিত হয় শান্তির বাজার সরকারি ডিগ্রী কলেজে মাঠে। বিধায়ক প্রমোদ রিয়াং জাতীয় পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর বিধায়ক ৮ টি প্লেটুনের কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন। এরপর দেশ মাতৃকাকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণ করে, পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন শান্তির বাজার মহকুমা বাসীর উদ্দ্যশে।

 আলোচনা শেষে ৮টি প্লেটুনের প্রত্যেক প্রধানের হাতে তুলে দেওয়া হয় উৎসাহস্বরূপ ট্রফি। বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বিস্তারিত তুলে ধরেন। এদিন সকালে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া। বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এদিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খোয়াইয়ে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। খোয়াই জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার খোয়াই বিমানবন্দর ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। জাতীয় পতাকা উত্তোলনের পর বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা আলোচনা রাখতে গিয়ে স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরেন। অপরদিকে ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ধলাই জেলাভিত্তিক মূল অনুষ্ঠানটি উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস। তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।

কুচকাওয়াজে অংশ নেয় সিআরপিএফ , ​ত্রিপুরা স্টেট রাইফেলস, ​পুরুষ ও মহিলা পুলিশ বাহিনী , ​স্কাউট অ্যান্ড গাইড। মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন। অন্যদিকে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ধর্মনগর বি.বি.আই ময়দানে উদযাপিত হলো ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য ইত্যাদি দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। পতাকা উত্তোলনের পর প্যারেড অনুষ্ঠিত হয়। তারপর বক্তব্য রাখেন মন্ত্রী সান্তনা চাকমা। পাশাপাশি এদিন সকালে সোনামুড়া খেলার মাঠে এদিন অনুষ্ঠিত হয় স্বাধীনতা দিবস। রাজ্যের উচ্চশিক্ষা ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপর তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।

মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা দিবসের অপরিসীম গুরুত্ব ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মের উদ্দেশ্যে তুলে ধরেন। করবুক মহকুমা সদরে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহকুমার মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা। পতাকা উত্তোলনের পর প্যারেড ও কুচকাওয়াজে পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, মহকুমা শাসক প্রদীপ দেববরমা, মহকুমা পুলিশ আধিকারিক গমনজয় রিয়াং। বক্তারা স্বাধীনতা দিবস প্রসঙ্গে আলোচনা করেন ছাত্র-ছাত্রীদের কাছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮ সূর্যমণিনগর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে আনন্দনগর স্কুল মাঠ থেকে একটি বিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে র‍্যালিতে অংশ নেন দলীয় কর্মী-সমর্থকরা। র‍্যালিতে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে এদিন উদয়পুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দিনটি। এদিন সকালে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে আয়োজিত হয় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মুখ্য সচেতক কল্যাণী রায় স্বাধীনতা দিবসের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো কমলপুরে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব স্বাধীনতা দিবসের ঐতিহাসিক তাৎপর্য ও মাহাত্ম তুলে ধরেন। এদিন কাঁঠালিয়া গ্রাম উন্নয়ন দপ্তরের ব্লক অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথ। এদিন দিনটি বিশেষভাবে উদযাপিত হয় কাঠালিয়া ব্লকে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha