Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য রাজ্যে বামেদের আবিস্কার স্মার্ট মিটার, এর খেসারত দিতে হচ্ছে সাধারন গ্রাহকদের : বিদ্যুৎ মন্ত্রী

রাজ্যে বামেদের আবিস্কার স্মার্ট মিটার, এর খেসারত দিতে হচ্ছে সাধারন গ্রাহকদের : বিদ্যুৎ মন্ত্রী

রাজ্যে বামেদের আবিস্কার স্মার্ট মিটার, এর খেসারত দিতে হচ্ছে সাধারন গ্রাহকদের : বিদ্যুৎ মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ আগস্ট:প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার রাজ্যে আবিস্কার করেছে স্মার্ট মিটার। ক্ষমতা হারাতেই স্মার্ট মিটারের বিরোধিতায় ময়দানে অবতীর্ণ হল বামেরা। বামেদের মুখোশ জনসমক্ষে খুলে দিলেন রাজ্যের বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী রতন লাল নাথ জানান রাজ্যে স্মার্ট মিটারের আবিস্কারক বামেরা।

বর্তমানে তারা ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে। মন্ত্রী রতন লাল নাথ তথ্য প্রমান দিয়ে বলেন ২০১৭ সালের জুলাই মাসে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে থাকাকালীন সময় সঠিক সময়ে বিদ্যুৎ বিল সংগ্রহ করার জন্য প্রথম দফায় রাজ্যে ৪৫ হাজার ২০০ স্মার্ট মিটার শহর এলাকায় পরবর্তী দুই মাসের মধ্যে গ্রাহকদের বাড়িতে লাগানোর ঘোষণা দেন। একই সাথে তিনি জানিয়েছিলেন ইতিমধ্যে ৮ হাজার গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে। বামফ্রন্ট সরকারের সময় অর্থাৎ ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর রাজ্যে স্মার্ট মিটার লাগানোর জন্য ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় ৮০ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৭৫৭ টাকার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল। দুইটি সংস্থাকে সেই ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে। ২০২৪ সালের ২৩ অক্টোবর এজি রিপোর্টে এই স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে আর্থিক অসচ্ছতার বিষয়ও সামনে আসে। এইদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ জানান মে মাসের পর থেকে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

 রাজ্যের বর্তমান সরকার রাজ্যের জনগণের পাশে রয়েছে। সরকার গ্রাহকদের পাশে রয়েছে। তাই গ্রাহকদের সমস্যা হলে সরকার চুপ করে বসে থাকতে পাড়ে না। তাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়। মুখ্যমন্ত্রীর গোটা বিষয়ে অবগত হয়েছেন। এই ক্ষেত্রে সরকার চুপ করে বসে থাকতে পাড়ে না। তাই বর্ধিত বিদ্যুৎ মাশুল নিয়ে কি করা যায়, তা বিবেচনা করে দেখা হবে। মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরে আসলে আলোচনা করে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলনে এইদিন স্বীকার করে নেন কোন কোন গ্রাহকের কাছে অস্বাভাবিক বিদ্যুৎ বিল যাচ্ছে। সমগ্র রাজ্য থেকে এখনো প্রায় শতাধিক এই ধরনের অভিযোগ সামনে এসেছে। তাই সকল ডিজিএম, সিনিয়র ম্যানেজারদের নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয় গুলি গুরুত্ব দিয়ে দেখার জন্য। এই ধরনের অস্বাভাবিক বিল যদি কোন গ্রাহকের আসে, তবে বিদ্যুৎ বিল জমা না দিয়ে বিদ্যুৎ নিগম অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন মন্ত্রী রতন লাল নাথ।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha