স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১১ আগস্ট:গরিবের রক্ত চোষা
হলো বিদ্যুৎ দপ্তর! অবিলম্বে বিদ্যুৎ মাশুল নিয়ন্ত্রণ না করলে গদি ছাড়তে হবে। ব্যানারের
মধ্যে এমনটাই লিখে আগরতলা টাউন হল সংলগ্ন এলাকা থেকে তিপরা মথার নেতৃত্বের সমর্থনে
এক মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে ভুতুরিয়া বিদ্যুৎ নিগমের
কার্যালয়ে যায়। সেখানে গিয়ে বিদ্যুৎ নিগমের আধিকারিকের কাছে বিদ্যুৎ মাস হ্রাস করার
দাবিতে ডেপুটেশন প্রদান করেন।
পাশাপাশি বিদ্যুৎ নিগম কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
দেখায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, বিদ্যুৎ মাসুল বৃদ্ধির কারণে সারা
রাজ্যে গ্রাহকদের মধ্যে দুর্ভোগ চলছে। বিশেষ করে রাজ্যে বেকারত্বের হার বেশি। আয় উপার্জন
কম। তাই মাশুল বৃদ্ধির লাগাম টানার জন্য দাবি জানানো হয়েছে। পাশাপাশি আরো বলেন, একদিকে
প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলে। তাই
অবিলম্বে বিদ্যুৎ নিগম যেন বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেয় তার জন্য দাবি জানান তারা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান