Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে : মুখ্যমন্ত্রী

ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে : মুখ্যমন্ত্রী

ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে : মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে। শনিবার রাজ্যে ফিরে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে বলেন ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা হয়েছে। আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনের রণকৌশল সাজানো হয়েছে।

 কিছুদিনের মধ্যেই বিষয়টি সামনে আসবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন আসন্ন ভিলেজ কমিটির নির্বাচনে সরকারের প্রধান শরিকদল তিপরা মথার সঙ্গে জোট হয়ে লড়াই করবে কিনা সেই বিষয়েও আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চলতি বছর হতে চলেছে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির সব ধরনের রণ কৌশল তৈরি করে মাঠে ঝাপাতে চলেছে। যাতে টিটিএএডিসি নির্বাচনের মত ভরাডুবি না হতে হয়। তাই পাখির চোখ করে নামতে চলছে গেরুয়া শিবির।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha