Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য দুই চোর আটক

দুই চোর আটক

দুই চোর আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ গত চার আগস্ট রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাব সংলগ্ন তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি করেছিল।

তারপর থানায় এসে মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। বুধবার ভোরে পুলিশ যখন মহারাজগঞ্জ বাজার এলাকা দিয়ে মোবাইল পেট্রোলিং করছিল তখন দুই চোরকে দেখে পুলিশের প্রথমে সন্দেহ হয়। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাতেই চুরির ঘটনার সাথে যুক্ত বলে স্বীকার করে। এবং তারা নির্মাণ সামগ্রী গুলি মহারাজগঞ্জ বাজারের বিশ্বজিৎ কর্মকারের দোকানে বিক্রি করেছে বলে জানায়। তারপর নির্মাণ সামগ্রী গুলি উদ্ধার করা হয়। তাদের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha