Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে : মুখ্যমন্ত্রী

সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে : মুখ্যমন্ত্রী

সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ আগস্ট :শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার উদ্যোগে বর্তমান শিক্ষাবর্ষে বিদ্যালয়ে একাদশ শ্রেনীতে পাঠরত ১৯ টি স্কুলের ৯৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। মন্দির প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে চলেছে শিক্ষা ক্ষেত্রে। কারণ ছেলেমেয়েদের প্রকৃত শিক্ষা দেওয়া না গেলে আগামী দিন উৎকৃষ্ট মানের রাজ্য করা সম্ভব হবে না।

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষা ক্ষেত্রে যাতে সব ধরনের সুযোগ সুবিধা পায় তার জন্য আইন বিশ্ববিদ্যালয়, ফরেন্সিক কলেজ, ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। একই সাথে রাজ্যে বি এস সি নার্সিং, মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মূল লক্ষ হলো অতিরিক্ত অর্থ ব্যয় করে রাজ্যের ছেলেমেয়েদের যাতে অন্য রাজ্যে পড়াশোনার পথে যেতে না হয়।

আগামী প্রজন্ম যাতে ত্রিপুরায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্ত ধরনের সুযোগ-সুবিধা পায় তার জন্য উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে সরকার। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha