Friday, August 14, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন সমস্যায় জর্জরিত অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা, ডেপুটেশন দিল দপ্তরে

বিভিন্ন সমস্যায় জর্জরিত অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা, ডেপুটেশন দিল দপ্তরে

বিভিন্ন সমস্যায় জর্জরিত অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা, ডেপুটেশন দিল দপ্তরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল রিচার্জ বিল বৃদ্ধি করা, নিয়মিত প্রত্যেক মাসে মোবাইল রিচার্জ বিল প্রদান করা, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতন প্রদান করা, অঙ্গনওয়াড়ি সেন্টার সকাল ১১ টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দেওয়া সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়।

মঙ্গলবার সংগঠনের একটি প্রতিনিধি দল রাজধানীর অভয়নগর স্থিত সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তাদের মোবাইল রিচার্জ বিল বাবদ প্রতি বছর মাত্র ২০০ টাকা করে দেওয়া হচ্ছে। অথচ অধিকাংশ কাজ তাদের মোবাইল দিয়ে করতে হয়। যেমন ফেস ক্যাপচারের জন্য যে অ্যাপস ব্যবহার করা হয় সেটা ইন্টারনেটের মাধ্যমে করা হয়। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ইন্টারনেট পরিষেবা এতটাই দুর্বল থাকে যে অ্যাপস সঠিকভাবে কাজ করে না।

 কিন্তু এই অ্যাপসের মাধ্যমে বেনিফিশিয়ারিদের ছবি তুলে চাল, ডাল বিতরণ করতে হয়। এরপর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাত্র ৯ থেকে ১০ হাজার টাকা ভাতা দিয়ে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের সরঞ্জাম ক্রয় করতে সমস্যায় পড়তে হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো অত্যন্ত কম ভাতা দিয়ে তাদের দুপুর বারোটা, একটা পর্যন্ত দায়িত্ব পালন করার জন্য বলা হয় দপ্তর থেকে। কিন্তু সম আইন অনুযায়ী তাদের এত কম ভাতা দিয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আজকে থেকে সকাল ১১ টা পর্যন্ত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে তিনি বলেন সাম্মানিক অবসরকালীন ভাতা নিয়মিত প্রদান করা হয় না। এটা নিয়মিত প্রদান করার জন্য দাবি করা হচ্ছে। পাশাপাশি অবসরকালীন ভাতা বৃদ্ধি করারও দাবি করেছে তারা। তারা আরো জানিয়েছেন, তাদের দাবিগুলি শুনে অধিকর্তা আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha