Friday, August 14, 2026
বাড়ি রাজ্য জেলা হাসপাতালের পানীয় জলের সমস্যা প্রত্যক্ষ করলেন মন্ত্রী

জেলা হাসপাতালের পানীয় জলের সমস্যা প্রত্যক্ষ করলেন মন্ত্রী

জেলা হাসপাতালের পানীয় জলের সমস্যা প্রত্যক্ষ করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ আগস্ট : খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর খবর নিতে গিয়ে হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। জানা যায়, আশারাম বাড়ি বিধানসভা এলাকার তিপরা মথার দলের এক কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

সেই অসুস্থ রোগী শারীরিক অবস্থা খোঁজখবর নেওয়ার জন্য জেলা হাসপাতালে যান মন্ত্রী। কিন্তু হাসপাতালে গিয়ে তিনি লক্ষ্য করেন পানীয় জলের সমস্যা রয়েছে। সঙ্গে সঙ্গে এ বিষয় নিয়ে হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, হাসপাতালে এসে তিনি অবগত হয়েছেন পানীয় জলের সমস্যা রয়েছে। তাই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha