Friday, August 14, 2026
বাড়ি রাজ্য চুরির ঘটনায় চাঞ্চল্য

চুরির ঘটনায় চাঞ্চল্য

চুরির ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশের কর্তব্যের গাফিলতিতে প্রতিনিয়ত চুরির ঘটনা সংঘটিত হয়ে চলেছে রাজধানীর মধ্য ডুকলি এলাকায়। পুলিশের নিয়মিত টহলদারি নেই। যার ফলে চুরির ঘটনা এলাকায় নিত্যদিনের আতঙ্কে কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বাড়িঘর, দোকানপাট থেকে শুরু করে ভগবানের মন্দিরে পর্যন্ত চুরির ঘটনা সংগঠিত হচ্ছে।

আবার চুরির ঘটনা সংঘটিত হওয়ার পর থানায় ফোন করলে কখনো ফোন রিসিভ করা হয় না, আবার কখনো বলছেন থানায় বড়বাবু নেই। এভাবেই চলছে মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশ বাবুরা। উল্লেখ্য, শুক্রবার রাতে মহারাজগঞ্জ ফাঁড়ির অন্তর্গত মধ্য ডুকলির ঘোষপাড়া এলাকায় কালী মন্দিরে থাবা বসায় চুরের দল। দুটি প্রণামী বাক্স ভেঙ্গে নিয়ে যায় বহু টাকা পয়সা। শনিবার সকালে চুরির ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী। গ্রীলের তালা কেটে ফেলে রাখা হয় মন্দিরের বারান্দায়। খবর দেওয়া হয় পুলিশকে। কিন্তু পুলিশ শুরু করে তালবাহানা। কখনো ফোন রিসিভ করছে না, আবার কখনো ফোন তুলে বলছেন ঘটনাস্থলে আসার জন্য বড়বাবু নেই। তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ সুরক্ষিত কোথায় ? যাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে, তারাই এবার দায়িত্ব হারিয়ে মানুষের মনের আস্থা হারাচ্ছে। কিন্তু জনগণের করের টাকা দিয়েই পুলিশ বাবুদের মোটা মাসিক বেতন প্রদান করে সরকার।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha