Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ১২, মৃত ১

ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ১২, মৃত ১

ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডার গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ১২, মৃত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুন : শনিবার বিশালগড় লস্কর চৌমুহনি এলাকায় ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডারের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে আহত শিশু সহ ১২ জন যাত্রী। মৃত্যু হয় ১২ বছর বয়সী এক শিশুর। মৃত শিশুর নাম সন্দীপ বিশ্বাস। বাড়ি রাজধানীর ক্যাম্পের বাজার এলাকায়। শনিবার ঘটনার পর আশঙ্কাজনক ৭ জন যাত্রীকে রেফার করা হয়েছে জিবিপি হাসপাতালে।

জিবি হাসপাতালে আনার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সন্দীপ। বিশালগড় বক্সনগর সড়কে দুর্ঘটনাস্থলে যাত্রীদের শরীরে বিভিন্ন অঙ্গ রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। মৃত শিশু সন্দ্বীপের মা যমুনা বিশ্বাস জানান, TR 01 2989 নাম্বার একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগর উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে TR 07 1890 নাম্বার একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বিশালগড় উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে কমান্ডার গাড়িতে থাকা সমস্ত যাত্রীরা গুরুতরভাবে আহত হয়। উনার দুই ছেলে প্রভাত বিশ্বাস এবং সন্দীপ বিশ্বাস আহত হয়েছে। তিনি করমচৌড়া বাপের বাড়ি থেকে আগরতলা শ্বশুরবাড়িতে ফিরছিলেন। তখনই এই ঘটনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha