Monday, August 17, 2026
বাড়ি রাজ্য আটক নেশা কারবারি

আটক নেশা কারবারি

আটক নেশা কারবারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন : নেশা মুক্ত ত্রিপুরা বাস্তবায়ন হচ্ছে না। এবার মন্দির নগরী থেকে আটক এক নেশা কারবারি। গত কয়েক বছর ধরে উদয়পুরে ক্রমশ নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ। পুলিশ মাঝে মধ্যে নেশা বিক্রেতা ও নেশা সেবনকারীদের জালে তুলতে পারলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না। বুধবার উদয়পুর রমেশ চৌমুহনীতে এক বৃদ্ধা আটক হয় গাঁজা সহ। বৃদ্ধার নাম হারাধন শুক্ল দাশ। বয়স আনুমানিক ৭০ বছর। বাড়ি উদয়পুর ভাঙার পাড়া এলাকায়। তিনি বলেন গত তিন বছর ধরে বিশ্রামগঞ্জ থেকে গাঁজা প্যাকেট নিয়ে এসে বিক্রি করেন।

 এক প্যাকেটের মূল্য কুড়ি টাকা। বুধবার বিশ্রামগঞ্জ থেকে গাঁজার প্যাকেটগুলো নিয়ে আসার সময় সুমন রায় সরকার নামে এক ব্যক্তি বৃদ্ধাকে আটক করে রাধা কিশোর পুর থানার পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে বৃদ্ধা রাধা কিশোর পুর থানায় পুলিশের হেফাজতে আছে।

\

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha