Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য গাড়ি চালককে হত্যার ঘটনায় পুলিশ আটক করেছে ১২ জন চা শ্রমিককে

গাড়ি চালককে হত্যার ঘটনায় পুলিশ আটক করেছে ১২ জন চা শ্রমিককে

গাড়ি চালককে হত্যার ঘটনায় পুলিশ আটক করেছে ১২ জন চা শ্রমিককে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন :মঙ্গলবার কৈলাসহর কালিশাসন চা-বাগানে দুর্ঘটনার পর উত্তেজিত জনতার মারে এক যুবক মৃত্যু হয়। বুধবার ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ প্রশাসন। তাদের জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। অথচ তাদের দাবি এই ঘটনা সম্পর্কে তারা অবগত নয়। উল্লেখ্য, কৈলাসহরের কালীশাসন চা বাগান এলাকায় একটি মারুতি গাড়ি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে চালিয়ে দুজনকে ধাক্কা দিয়ে গাড়িটি পাকা ড্রেনে পড়ে যায়। গাড়ি ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে।

পরবর্তী সময়ে উত্তেজিত কিছু যুবক গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা মানুষদের চা বাগানের ভিতরে খুঁজতে থাকে। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর চা বাগানের ভিতরে গাড়ির চালককে পেয়ে উত্তেজিতরা বেধড়ক ভাবে মারধর করে চা বাগানের ভিতরে মৃতদেহ ফেলে চলে যায়। অন্যদিকে গাড়ির ধাক্কায় চা বাগান শ্রমিক লগেন উরাং-এর পা ভেঙ্গে যায়। উত্তেজিতরা গাড়িটিতে আগুন দিয়ে গাড়িটি জ্বালিয়ে দেয়। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে গাড়ির চালক প্রদীপ দাসের মৃতদেহ পাওয়া গেছে। জানা যায় যে, গাড়ির চালক প্রদীপ দাসের। বাড়ি কুমারঘাটের রতিয়াবাড়ি এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha