Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি উদয়পুর এবং খোয়াইয়ে

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি উদয়পুর এবং খোয়াইয়ে

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি উদয়পুর এবং খোয়াইয়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন : রাজ্যে বাড়ছে চুরি ডাকাতির ঘটনা। লাগাম টানতে পারছে না পুলিশ প্রশাসন। এরই মধ্যে মঙ্গলবার ছিল লোকনাথ পূজা। উদয়পুর জামজুরি এলাকার স্বপ্না বর্মনের এক আত্মীয় বাড়ীতে লোকনাথ ঠাকুরের পূজা ছিল। পূজা উপলক্ষে বাড়ির সকলে আত্মীয়ের বাড়িতে যান। আর এই সুযোগে চোরের দল বাড়িতে প্রবেশ করে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা ও চার থেকে পাঁচ ভরী স্বর্নালংকার নিয়ে যায়।

 বাড়ির লোকজন রাতে বাড়িতে এসে দেখে মূল গেইটে তালা লাগানো আছে। পরে রাতে কাঁকড়াবন থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করেছে। অপরদিকে বুধবার শহরের বুকে চুরি কান্ডের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শহরের দুর্গানগর এলাকায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে চুরি কান্ড সংগঠিত হয়। চুরির ঘটনার বিবরণে জানা যায়, মায়া দেব পরিবারের সদস্যদের নিয়ে তারে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল পূজার নিমন্ত্রণ খেতে। এ সুযোগকে কাজে লাগায় চোরের দল থাবা বসায়। পরে বাড়ির মালিক মায়া দেব সহ পরিবারের অন্যান্য সদস্যরা রাতে বাড়িতে ফিরে দেখতে পান গোটা ঘড় লন্ডভন্ড। নিয়ে যায় নগদ অর্থ সহ স্বর্ণালংকার। সাথে সাথে খবর দেওয়া হয় খোয়াই থানায়। পুলিশ এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। খবর লেখা পর্যন্ত কোন চোর আটক হয়েছে বলে জানা যায়নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha