Monday, August 17, 2026
বাড়ি রাজ্য রাজ্যে প্রায় ১৫০০০ গ্রাহক এই সৌর বিদ্যুতের রেজিস্ট্রেশন করেছে : রতন লাল নাথ

রাজ্যে প্রায় ১৫০০০ গ্রাহক এই সৌর বিদ্যুতের রেজিস্ট্রেশন করেছে : রতন লাল নাথ

রাজ্যে প্রায় ১৫০০০ গ্রাহক এই সৌর বিদ্যুতের রেজিস্ট্রেশন করেছে : রতন লাল নাথ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন :  সূর্যের আলোয় বাঁচবে দেশ, পরিবেশ ও হবে সুন্দর বেশ এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড এর রাজনগর শাখার উদ্যোগে আয়োজিত হয়  পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা বিষয়ের উপর একদিনের সচেতনতা  শিবির। বুধবার দুপুরে রাজনগর আর্ট এন্ড ক্রাফট কমিউনিটি হলে আয়োজিত হয় এই দিনের শিবির।

উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, এলাকার বিধায়িকা স্বপ্না মজুমদার,সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য অতিথিরা। ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পিএম সূর্য ঘর মুক্ত বিজলি যোজনার সূচনা করেন। উদ্দেশ্য একটাই সৌরভ ক্ষমতার অংশীদারিত্ব বাড়ানো এবং আবাসিক পরিবার গুলিকে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতায়িত করা। গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী ভর্তুকি প্রদান করবে। এই প্রকল্পে একদিকে যেমন বিদ্যুৎ বিল সাশ্রয় হবে তেমনি অন্যদিকে নিগমের কাছে বিদ্যুৎ বিক্রি করে নিজস্ব আয় বৃদ্ধি করার পাশাপাশি আত্মনির্ভর করা সুবিধা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ।

তিনি জানান ইতিমধ্যেই রাজ্যে প্রায় ১৫০০০ গ্রাহক এই সৌর বিদ্যুতের রেজিস্ট্রেশন করেছে। রাজনগরের আজ পিএম সূর্য ঘর মুফত বিজলী যোজনা শিবিরে ৫০ জনেরও বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। তিনি আরো জানান যারা এই সময়ের মধ্যে এই যোজনায় অন্তর্ভুক্ত হবেন তাদের সরকারের পক্ষ থেকে প্রায় ৫০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। এই সুবিধা কেবলমাত্র ২০২৭ সালের মার্চ মাস পর্যন্ত প্রযোজ্য থাকবে। তিনি রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আবেদন রাখেন সকলেই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন এবং এই সুবিধা গ্রহণ করে আত্মনির্ভর হন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha