Friday, August 14, 2026
বাড়ি রাজ্য রাজ্য সম্মেলনের পর জোরদার লড়াইয়ে নামতে চলেছে এসএফআই

রাজ্য সম্মেলনের পর জোরদার লড়াইয়ে নামতে চলেছে এসএফআই

রাজ্য সম্মেলনের পর জোরদার লড়াইয়ে নামতে চলেছে এসএফআই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : ৩০-৩১ মে কৈলাসহর আর কে আই বিদ্যালয়ে ভারতের ছাত্র ফেডারেশনের ২১ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিদ্যালয়ে শাসক দলের কর্মসূচি রয়েছে বলে প্রশাসনকে ব্যবহার করে সেই বিদ্যালয়ে এসএফআই -কে সম্মেলন করতে বাধা দেয়। পরবর্তী সময়ে ৩০-৩১ মে কৈলাসহর টাউন হলে এস এফ আই -র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে গোটা রাজ্যের মানুষ এগিয়ে এসেছে। পাশাপাশি মহাকুমা মানুষ বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলনে সহযোগিতা করেছেন। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব।

তিনি মঙ্গলবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে বলেন, ২১ তম সম্মেলনে মূলত আলোচনা হয়েছে কাজের দাবিতে সংগ্রাম এবং শিক্ষার দাবিতে আন্দোলন তীব্রতর করার। এছাড়া রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শ ভাবে সংগঠন গড়ে তোলারও আহ্বান জানানো হয়েছে। একই সাথে শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার লড়াইয়ের দাবি আরো বেশি তীব্র করার জন্য। তিনি আরো জানান সম্মেলন শেষে ৭৭ জনকে নিয়ে নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এবং রাজ্য কমিটি কুড়িজন সম্পাদক মন্ডলীকে নিয়ে নতুন কমিটি গঠন করেছে। এই রাজ্য সম্পাদক মন্ডলীর সভাপতি হয়েছেন প্রীতম শীল এবং সম্পাদক হয়েছেন সৃজন দেব। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ চলছে। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার অব্যবস্থা গড়ে উঠছে। নতুন কমিটি এদিকে নজর রেখে আগামী দিন ছাত্র-ছাত্রীদের নিয়ে লড়াইয়ের পথে হাঁটবে বলে জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিল সংগঠনের সভাপতি সুলেমান আলি সহ অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha