Friday, August 14, 2026
বাড়ি রাজ্য উদ্ধার লুপ্তপ্রায় লজ্জাবতী বানর

উদ্ধার লুপ্তপ্রায় লজ্জাবতী বানর

উদ্ধার লুপ্তপ্রায় লজ্জাবতী বানর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : মেলাঘর তেল কাজলায় উদ্ধার লুপ্তপ্রায় লজ্জাবতী বানর। জানা যায়, মেলাঘর তেল কাজলা এলাকার বেশ কয়েকজন বন্যার জলে মাছ ধরতে গিয়েছিল কিছু যুবক। তখন ওই যুবকরা দেখতে পায় জল থেকে একটি বন্যপ্রাণী ভেসে আসছে।

 তখন ওই যুবকরা এই অপরিচিত বন্য প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার সকালে এক যুবক জানান উদ্ধার করা বন্যপ্রাণীটির নাম তারা সঠিকভাবে জানেন না। তবে সকলেই ধারণা করছে সম্ভবত এটি রাজ্যে লুপ্তপ্রায় লজ্জাবতী বানর হতে পারে। মঙ্গলবার সকালে স্থানীয়দের পক্ষ থেকে বনদপ্তরের কর্মীদের খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা আসলে তাদের হাতে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তুলে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha