Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য ডাকাতির ঘটনায় নাজিম উদ্দিনকে জালে তুললো পুলিশ

ডাকাতির ঘটনায় নাজিম উদ্দিনকে জালে তুললো পুলিশ

ডাকাতির ঘটনায় নাজিম উদ্দিনকে জালে তুললো পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : উত্তর জেলা জুড়ে একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত মাস্টার মাইন্ড নাজিম উদ্দিনকে জালে তুললো পুলিশ। শুক্রবার রাতে তাকে চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর এসটি পাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আসাম সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করার পর উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং চুড়াইবাড়ি থানায় ছুটে যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান নাজিম উদ্দিনের বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। কিন্তু সে পলাতক ছিল। অবশেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিপূর্বে তাকে একাধিক বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আদালত থেকে জামিন পাওয়ার পর সে পুনরায় চুরি ও ডাকাতির ঘটনার সাথে যুক্ত হয়ে যায়। তার মূল পেশা চুরি ও ডাকাতি করা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha