Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নেতার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ মে : সন্তানকে ঘুম পাড়িয়ে আত্মঘাতী জন্মদাত্রী মা। ঘটনা বিশালগড় থানাধীন মুড়াবাড়ি এলাকায়। মৃতার নাম পূর্নিমা দাস। মুড়াবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব চৌধুরী। তিনি শাসক দলীয় নেতা হিসাবে পরিচিত। সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার জেরে মঙ্গলবার সকালে সন্তানকে ঘুম পাড়িয়ে নিজ ঘরে আত্মহত্যা করে বিপ্লব চৌধুরীর স্ত্রী পূর্ণিমা দাস।

ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমার মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ফরেনসিক বিশেষজ্ঞদের। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এলাকার কাউন্সিলার। বিশালগড় মহিলা থানার ওসি জানান ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha