Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য পেহেলগাওয়ে ঘটনা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন সুদীপ

পেহেলগাওয়ে ঘটনা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন সুদীপ

পেহেলগাওয়ে ঘটনা নিয়ে সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমনে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে ৭ মে অপারেশন সিঁদুর শুরু হয়। এই অপারেশন সিঁদুর কায়েম ছিল তিন দিন। কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক লাভা লাভের জন্য এই অপারেশন সিঁদুরকে এখন নোংরা রাজনীতির ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। বহু বছর পর এই প্রথম সারাদেশের মানুষ এবং প্রতিটি রাজনৈতিক দল একটা জায়গায় এসে পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদীদের দিয়ে ভারতের আত্মার বুকে আঘাত করে চলেছে এর একটা শক্ত জবাব দিতে চাইছে। এইরকম পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশাত্মবোধ জাগ্রত কংগ্রেস দলের একজন বিধায়ক হিসেবে ভারত সরকারের কাছে কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দিতে চান বলে সাংবাদিক সম্মেলন করে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ভারত সরকারের কাছে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীদের হামলা সম্পর্কে কোনরকম তথ্য কি ছিল না? সেই সময়ে জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রীর রেল উদঘাটনের একটি সুচি ছিল।

সেটা বাতিল করা হয়েছিল। গোয়েন্দা শাখার কাছে তথ্য থাকার কারণে বাতিল করা হয়েছিল প্রধানমন্ত্রী রেল উদঘাটনের সূচি। গোয়েন্দা শাখার কাছে এ ধরনের তথ্য থাকা সত্ত্বেও পেহেল গাওয়ে কিভাবে সন্ত্রাসবাদীরা আক্রমণ করার সুযোগ পায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সর্বদলীয় বৈঠকে যখন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না তখন ভারত সরকার মেনে নিয়েছে একটা বড়সড় ভুল হয়েছে। সর্বদলীয় বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এই বড়সড়ো ভুলের উল্লেখ করেছিলেন। বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রশ্ন হচ্ছে এই বড়সড়ো ভুলের দায় নেবে কে? প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে তিনি আরো প্রশ্ন করেন ভারতীয় সেনাবাহিনীর যখন পাকিস্তানি সেনাদের উচিত শিক্ষা দিচ্ছিল তখন কেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের ভারতের এই সেরা অভিযান বন্ধ করালেন?

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha