Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য চিকিৎসক এর বদলীর আদেশ বাতিলের দাবিতে এস,ডি,এম,ও এর কাছে এলাকাবাসীর ডেপুটেশন

চিকিৎসক এর বদলীর আদেশ বাতিলের দাবিতে এস,ডি,এম,ও এর কাছে এলাকাবাসীর ডেপুটেশন

চিকিৎসক এর বদলীর আদেশ বাতিলের দাবিতে এস,ডি,এম,ও এর কাছে এলাকাবাসীর ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :স্থানীয় এক চিকিৎসক কে বার,বার,বদলী,যার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ।কখন বিরাশীমাইল থেকে ছৈলেংটা, কখনো মনু,আবার বিরাশীমাইল,।এবার বিরাশীমাইল থেকে কমলপুর।ঐ স্থানীয় চিকিৎসক এর নাম আকাশ ভৌমিক।এই বদলীর খবর শোনার পর,মাছলি,দারচৈই,বেতছড়া, নতুন বাজার,দুধপুর, নুতন বাজার,নালকাটা, করমছড়া,সহ বিভিন্ন দুইশতাধিক মানুষ জড়ো হয়ে প্রথমে হাসপাতালের রাস্তায়, এরপর আসাম -আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন।

 আকাশ ভৌমিক কে স্থানীয় মানুষ বিরাশীমাইল হাসপাতালে রেখে দেবার কারন হিসেবে জানাযায় যে, এলাকার বহু মানুষ কে ঔষধ পত্র ক্রয় করে দেওয়া থেকে শুরু করে যত্ন সহকারে রোগীদের পরিষেবা দেন।যার ফলে এলাকাবাসীর মন ও জনপ্রিয়তা অর্জন করেছে। এলাকাবাসীর অভিযোগ কিছু সুবিধা বাদী মানুষ তার বিরুদ্ধে বহুদিন ধরে চক্রান্ত করে আসছে।যার ফলে ঘন ঘন বদলী ও ডেপুটেশন এ অনত্র পাঠানো হয়।তারা সরাসরি ডেপুটেশন এর মাধ্যমে,সাব, ডিভিশনাল মেডিকেল অফিসার কে জানান,যে তার বদলীর আদেশ স্থগিত না করলে বড় ধরনের আন্দোলন করবেন।(ছবি)।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha